ঢাকা, বাংলাদেশ || বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
সারাদেশ

বেনাপোল সীমান্তে বিপুল পরিমাণ চোরাচালানি পণ্য জব্দ

প্রতিনিধি

কামাল হোসেন :

বেনাপোল সীমান্তে বিপুল পরিমাণ চোরাচালানি পণ্য জব্দ

বেনাপোল সীমান্তে বিপুল পরিমাণ চোরাচালানি পণ্য জব্দ

যশোরের বেনাপোল সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বুধবার (১৮ নভেম্বর) যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধীনস্থ বেনাপোল আইসিপি ক্যাম্পের সদস্যরা এসব পণ্য জব্দ করে।

বিজিবি জানায়, ভারতীয় ১১২টি শাড়ি, ২১টি কম্বল, ৮টি চাদর, ৭ কেজি জিরা, ২৯ প্যাকেট ফুসকা, ১১ কেজি কিসমিস, ১১ প্যাকেট সন পাপড়ি, ৫৫০টি চকলেট এবং ১ হাজার ৬৪১টি প্রসাধনী সামগ্রী জব্দ করা হয়েছে। জব্দকৃত পণ্যের সর্বমোট বাজারমূল্য ১৭ লাখ ৬১ হাজার ৬০০ টাকা।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান জানান, মাদকদ্রব্য ও চোরাচালানি পণ্যসহ পাচারকারী চক্রের সদস্যদের আটকের লক্ষ্যে দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকায় বিশেষ পরিকল্পনার আওতায় গোয়েন্দা তৎপরতা ও অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় নিয়মিত অভিযান চালিয়ে বিভিন্ন ধরনের এসব চোরাচালানি পণ্য জব্দ করা সম্ভব হচ্ছে।

শেয়ার করুন