ঢাকা, বাংলাদেশ || মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
সারাদেশ

বেনাপোলে পৃথক অভিযানে আওয়ামী লীগের দুই সমর্থক গ্রেপ্তার

প্রতিনিধি

কামাল হোসেন:

বেনাপোলে পৃথক অভিযানে আওয়ামী লীগের দুই সমর্থক গ্রেপ্তার

বেনাপোলে পৃথক অভিযানে আওয়ামী লীগের দুই সমর্থক গ্রেপ্তার

যশোরের বেনাপোলে পৃথক দুটি মামলায়

আলমগীর হোসেন (৪০) এবং রায়হান আহম্মেদ সুজন (২৮) নামে আওয়ামী লীগের দুই সমর্থককে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৪ নভেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে তাদেরকে যশোর আদালতে প্রেরণ করেছে বেনাপোল পোর্ট থানা পুলিশ।

গ্রেপ্তার আলমগীর হোসেন বেনাপোল পোর্ট থানার কাগজপুকুর গ্রামের উত্তরপাড়ার মৃত কালু পাটোয়ারীর ছেলে এবং রায়হান আহম্মেদ সুজন বৃত্তিআঁচড়া গ্রামের আশরাফ আলী ওরফে আলী হোসেনের ছেলে।

পুলিশ জানায়, গ্রেপ্তার দুইজন আওয়ামীলীগের সমর্থক। বেনাপোল পোর্ট থানার একটি মামলার তদন্তে সন্দিগ্ধ আসামি হিসেবে আলমগীর হোসেনকে গ্রেপ্তার করা হয়। সোমবার রাত ৮টা ৪৫ মিনিটের দিকে বেনাপোল পোর্ট থানাধীন ডুবপাড়া মোড় থেকে তাকে গ্রেপ্তার করেন এসআই মোহাম্মদ মামুন শেখের নেতৃত্বে পুলিশের একটি দল। তার বিরুদ্ধে গত ৬ অক্টোবর দায়ের করা মামলায় মারধর, ভাঙচুর, চুরি, ভয়ভীতি প্রদর্শনসহ দণ্ডবিধির বিভিন্ন ধারায় অভিযোগ রয়েছে। অন্যদিকে, বেনাপোল পোর্ট থানায় ২৩ নভেম্বর দায়ের করা বিশেষ ক্ষমতা আইন ও বিস্ফোরক দ্রব্য আইনের মামলার তদন্তে সন্দিগ্ধ আসামি হিসেবে রায়হান আহম্মেদ সুজনকে গ্রেপ্তার করা হয়। এসআই মাসুম বিল্লাহর নেতৃত্বে পুলিশ সোমবার দিবাগত রাত ১২টা ৩০ মিনিটের দিকে বৃত্তিআঁচড়া গ্রামে তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে।

বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) বাবুল আকতার জানান, গ্রেপ্তার দুজনকে যশোরের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন