ঢাকা, বাংলাদেশ || শনিবার, ২১ নভেম্বর, ২০২৬
সারাদেশ

শার্শায় কৃষক লীগ নেতা জাকির হোসেন গ্রেপ্তার

প্রতিনিধি

কামাল হোসেন :

 শার্শায় কৃষক লীগ নেতা জাকির হোসেন গ্রেপ্তার

শার্শায় বিশেষ ক্ষমতা আইনের মামলায় কৃষক লীগ নেতা জাকির হোসেন গ্রেপ্তার

যশোরের শার্শায় বিশেষ ক্ষমতা আইনের মামলায় জাকির হোসেন (৪২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২০ নভেম্বর) রাতে শার্শা থানার এসআই শেখ জাহিদুল আলমের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার জাকির হোসেন শার্শা থানার শ্যামলাগাছি গ্রামের রবিউল হোসেনের ছেলে।

পুলিশ জানিয়েছে গ্রেপ্তার জাকির হোসেন শার্শা উপজেলা কৃষক লীগের অর্থবিষয়ক। তার বিরুদ্ধে শার্শা থানার মামলা নম্বর-২৩ (তারিখ ১৯ সেপ্টেম্বর ২০২৬) এবং জিআর নম্বর-৩০২-এর তদন্তে পাওয়া সন্দিগ্ধ আসামি হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়েছে। মামলাটি বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর ১৫(৩)/২৫ডি ধারা এবং বিস্ফোরক দ্রব্য আইন, ১৯০৮-এর ৩/৪/৬ ধারায় করা হয়েছে।

শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) শামিমুল হক জানান, শনিবার (২১ নভেম্বর) তাকে যথাযথ পুলিশ প্রহরায় তাকে যশোর আদালতে পাঠানো হয়েছে।

তিনি আরো জানান, অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। বর্তমানে থানা এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

শেয়ার করুন