শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ আটক ১
প্রতিনিধি
শহিদুজজামান উজ্জ্বল:

শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ আটক ১
যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ শাহাদত হোসাইন (৩৩) নামে এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় তার কাছ থেকে একটি মোটরসাইকেল ও একটি বাটন মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
শুক্রবার (২০ নভেম্বর) দুপুর ২টার দিকে খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধীনস্থ কায়বা বিওপির সদস্যরা দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকা থেকে তাকে আটক করে।
আটক শাহাদত হোসাইন যশোর জেলার শার্শা থানার রাড়ী পুকুর গ্রামের আবুল কাশেমের ছেলে।
খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোঃ নাফিজ ইমতিয়াজ আহসান জানান, সীমান্ত দিয়ে মাদক ও চোরাচালানি পণ্য পাচার প্রতিরোধে বিজিবির গোয়েন্দা নজরদারি ও টহল তৎপরতা জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় কায়বা বিওপির সদস্যরা অভিযান চালিয়ে ৫০ পিস ভারতীয় ইয়াবা, একটি মোটরসাইকেল ও একটি বাটন ফোনসহ ওই যুবককে আটক করেন।
তিনি আরও জানান, আটক ব্যক্তিকে শার্শা থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। সীমান্ত এলাকায় মাদক ও অন্যান্য চোরাচালান বন্ধে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
