বেনাপোল সীমান্তে বিপুল পরিমাণ চোরাচালানি পণ্য জব্দ
প্রতিনিধি
কামাল হোসেন:

বেনাপোল সীমান্তে বিপুল পরিমাণ চোরাচালানি পণ্য জব্দ
যশোরের বেনাপোল সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। যার সিজার মূল্য ১৫ লাখ ৮৮ হাজার ৭০০ টাকা।
শুক্রবার (২০ নভেম্বর) বেনাপোল আইসিপি সীমান্ত থেকে পণ্যগুলি জব্দ করা হয়।
বিজিবি জানিয়েছে, জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে ভারতীয় ৮১টি শাড়ি, ২৪টি কম্বল, ১৯টি চাদর, ৩ কেজি জিরা, ১৮ প্যাকেট ফুসকা, ১৯ কেজি কিসমিস, ৭ প্যাকেট সোনপাপড়ি, ৭৩৭টি চকলেট, ৩৬০টি ওষুধ এবং ১ হাজার ৯৪টি কসমেটিকস সামগ্রী।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান জানান, মাদকদ্রব্য ও চোরাচালানি মালামালসহ পাচারকারী চক্রের সদস্যদের আটকের লক্ষ্যে সীমান্ত এলাকায় বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় নিয়মিত অভিযান চালিয়ে বিভিন্ন ধরনের এসব চোরাচালানি পণ্য জব্দ করা হচ্ছে।
