শার্শায় র্যাবের অভিযানে ৩০৫ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী আটক
প্রতিনিধি
শহিদুজজামান উজ্জ্বল:

যশোরের শার্শা উপজেলার আগআঁচড়া এলাকায় র্যাবের অভিযানে ৩০৫ পিস ইয়াবাসহ ফারুক হোসেন (৩৫) নামে এক মাদক ব্যবসায়ী আটক হয়েছে।
যশোরের শার্শা উপজেলার আগআঁচড়া এলাকায় র্যাবের অভিযানে ৩০৫ পিস ইয়াবাসহ ফারুক হোসেন (৩৫) নামে এক মাদক ব্যবসায়ী আটক হয়েছে। মঙ্গলবার (৩১ মার্চ ২০২৬) রাত ১১টার সময় র্যাব-৬, যশোর কোম্পানির একটি আভিযানিক দল বাগআঁচড়ার আমতলা মোড় এলাকায় এ অভিযান পরিচালনা করে।
আটককৃত ফারুক হোসেন সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার রামভাদ্রপুর গ্রামের মৃত মোকাদেস গাইনের ছেলে।
র্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শার্শা উপজেলার বাগআঁচড়া আমতলা মোড় এলাকায় অভিযান পরিচালনা করে ৩০৫ পিস ইয়াবাসহ ফারুক হোসেন নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয় এবং পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য উদ্ধারকৃত আলামতসহ ধৃত আসামিকে সংশ্লিষ্ট যশোরের শার্শা থানায় হস্তান্তর করা হয়েছে। র্যাব-৬, যশোর কোম্পানি অধিনায়ক মেজর এ.টি. এম ফজলে রাব্বী প্রিন্স এক প্রেস ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করেছেন।
