চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর দিয়ে দুই নারীকে বাংলাদেশে ঠেলে দিয়েছে বিএসএফ
প্রতিনিধি
সীমান্তের খবর ডেস্ক :

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর দিয়ে দুই নারীকে বাংলাদেশে ঠেলে দিয়েছে বিএসএফ
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর দিয়ে দুই নারীকে বাংলাদেশে ঠেলে দিয়েছে বিএসএফ
সোমবার (৬ এপ্রিল) সকালে উপজেলার রোকনপুর সীমান্ত এলাকা দিয়ে তাদের পুশইন করা হয়। পরে ১৬ বিজিবি ব্যাটালিয়নের আওতাধীন রোকনপুর বিওপির টহল দল সীমান্তের ‘জোড়া ব্রিজ’ এলাকা থেকে তাদের আটক করে।
আটক দুই নারী হলেন—যশোরের শার্শা উপজেলার পাঁচভুলাট গ্রামের গোলাম হোসেনের মেয়ে মোছা. মাসুরা (৪৮) এবং কুমিল্লার হোমনা উপজেলার ভিটি কালমিনা গ্রামের মালু মিয়ার মেয়ে লাকি আক্তার।
বিজিবি তাদের গোমস্তাপুর থানায় হস্তান্তর করে। বিষয়টি নিশ্চিত করে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আলম জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা কাজের উদ্দেশ্যে অবৈধভাবে ভারতে গিয়ে মুম্বাইয়ে বসবাস করছিলেন। পরে ভারতীয় পুলিশ তাদের আটক করে বিএসএফের কাছে দেয়।