ঢাকা, বাংলাদেশ || মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬
সারাদেশ

ঝিকরগাছায় ইউএনও মোছাঃ রনী খাতুনকে বিদায়ী ফুলেল সংবর্ধনা

প্রতিনিধি

সীমান্তের খবর ডেস্ক :

৭ এপ্রিল, ২০২৬
ঝিকরগাছায় ইউএনও মোছাঃ রনী খাতুনকে বিদায়ী ফুলেল সংবর্ধনা

সদা হাস্যোজ্জ্বল, মিষ্টভাষী ও উন্নয়নমনস্ক কর্মকর্তা হিসেবে পরিচিত ঝিকরগাছা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোছাঃ রনী খাতুনকে বিদায়ী ফুলেল সংবর্ধনা দিয়েছে ঝিকরগাছা প্রেসক্লাবসহ বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠন।

সদা হাস্যোজ্জ্বল, মিষ্টভাষী ও উন্নয়নমনস্ক কর্মকর্তা হিসেবে পরিচিত ঝিকরগাছা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোছাঃ রনী খাতুনকে বিদায়ী ফুলেল সংবর্ধনা দিয়েছে ঝিকরগাছা প্রেসক্লাবসহ বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠন।

সোমবার (৬ মার্চ) সকাল ১১টায় প্রেসক্লাব কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি মোঃ রফিকুল ইসলাম এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম।

সংবর্ধনার জবাবে ইউএনও মোছাঃ রনী খাতুন উপস্থিত সাংবাদিকদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, দেশ ও জাতির উন্নয়ন এবং একটি সুখী, সমৃদ্ধ ও আত্মনির্ভরশীল সমাজ গঠনে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম। গঠনমূলক সমালোচনার পাশাপাশি বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং নেতিবাচক দৃষ্টিভঙ্গি পরিহার করার ওপর তিনি গুরুত্বারোপ করেন। তিনি আরও বলেন, ঝিকরগাছার গণমাধ্যমকর্মীরা এ ক্ষেত্রে ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করে চলেছেন।

ঝিকরগাছায় স্বল্প সময়-মাত্র পাঁচ মাস দায়িত্ব পালন করেও সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের জন্য সাংবাদিকদের পক্ষ থেকে তাকে শুভেচ্ছা, কৃতজ্ঞতা এবং ভবিষ্যৎ জীবনের সাফল্য কামনা করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সহ-সভাপতি আতাউর রহমান জসি ও নজরুল ইসলাম বাবুল, দপ্তর সম্পাদক সহকারী অধ্যাপক কে এম ইদ্রিস আলী, কার্যনির্বাহী সদস্য শাহিনুর রহমান, রাফিউল ইসলাম অন্তর, আশরাফ আলী, আসাদুজ্জামান আসাদসহ ফ্রেন্ডস টুয়েন্টি যুব সমবায় সমিতির সাধারণ সম্পাদক শাহজাহান আলী, কার্যনির্বাহী সদস্য আসাদুজ্জামান টুটুল, উপজেলা ছাত্র প্রতিনিধি আঁখি খাতুন, গদখালি ফুলচাষী ও ব্যবসায়ী কল্যাণ সমিতির নেতা মোঃ মনজুর আলম প্রমুখ।

এছাড়া একই দিন সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে শিক্ষকবৃন্দসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকেও তাকে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়। উপজেলা মাধ্যমিক শিক্ষক-কর্মচারী সমিতির ভারপ্রাপ্ত সভাপতি আহসান উদ্দিন, সাধারণ সম্পাদক মোঃ ইসমাইল হোসেন সোহাগ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও প্রতিনিধিরা এতে উপস্থিত ছিলেন।

একই দিনে উপজেলা স্কাউটসের পক্ষ থেকেও ইউএনওকে বিদায় জানানো হয়। এ সময় উপজেলা স্কাউটস কমিশনার মোঃ ইসমাইল হোসেন সোহাগ, সম্পাদক আলী তারেকসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা উপস্থিত ছিলেন।

সবশেষে বিদায়ী ইউএনও মোছাঃ রনী খাতুন সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তার ভবিষ্যৎ পথচলায় সবার দোয়া কামনা করেন।

শেয়ার করুন

ঝিকরগাছায় ইউএনও মোছাঃ রনী খাতুনকে বিদায়ী ফুলেল সংবর্ধনা | সীমান্তের খবর