বেনাপোলে সময় টিভির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
প্রতিনিধি
শহিদুজজামান উজ্জ্বল:

বেনাপোলে জাকজমকপূর্ণ আয়োজনে সময় টেলিভিশনের ১৫-তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে
বেনাপোলে জাকজমকপূর্ণ আয়োজনে সময় টেলিভিশনের ১৫-তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। শুক্রবার (১৭ এপ্রিল) বেলা ১১টায় দিবসটি উপলক্ষে বেনাপোল পুরাতন পোর্ট থানার সামনে মহাসড়কে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। পরে সময় টিভির বেনাপোল অফিসে কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়।
“সময়ের সাথে আগামীতে... ১৫’র সন্ধি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সময় টিভির সিনিয়র স্টাফ রিপোর্টার ও বন্দর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আজিজুল হক।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেনাপোল মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শাহ্ আলম হাওলাদার।
আলোচনা সভায় বক্তারা বলেন, সময় টিভি শুরু থেকেই বস্তুনিষ্ঠ ও সাহসী সাংবাদিকতার মাধ্যমে দর্শকদের আস্থা অর্জন করেছে। দেশের গুরুত্বপূর্ণ জাতীয় ও আন্তর্জাতিক ইস্যুতে নিরপেক্ষ সংবাদ পরিবেশনের মাধ্যমে সময় টিভি একটি গ্রহণযোগ্য গণমাধ্যম হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। ভবিষ্যতেও এই ধারাবাহিকতা বজায় রেখে সত্য ও ন্যায়ের পক্ষে কাজ করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
প্রধান অতিথির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা শাহ্ আলম হাওলাদার বলেন, “গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের দর্পণ। সময় টিভি সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে মানুষের আস্থা অর্জন করেছে। আগামীতেও তারা দেশের উন্নয়ন ও গণমানুষের কথা তুলে ধরবে-এটাই প্রত্যাশা।”
সভাপতির বক্তব্যে আজিজুল হক বলেন, “সময়ের সাথে তাল মিলিয়ে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে সময় টিভি দেশ-বিদেশের খবর দ্রুত দর্শকদের কাছে পৌঁছে দিচ্ছে। আমরা এই ধারা আরও শক্তিশালী করতে প্রতিশ্রুতিবদ্ধ।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা দিন ইসলাম দিনু মল্লিক, প্রেসক্লাব বেনাপোলের সভাপতি এনামুল হক, সাধারণ সম্পাদক আজিবার রহমান, বন্দর প্রেসক্লাবের সভাপতি শেখ কাজিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আনিছুর রহমান, সীমান্ত প্রেসক্লাবের সভাপতি সাহিদুজ্জামান শাহীন, সাধারণ সম্পাদক আইয়ুব হোসেন পক্ষী, আমাদের প্রেসক্লাব বেনাপোলের সভাপতি জিএম আশরাফ, ইমিগ্রেশন পুলিশের উপ-পরিদর্শক মীর জোবায়ের রহমান, আলোকিত নারী সংগঠনের সাধারণ সম্পাদক সাবরীনা মমতাজ, আমদানি-রপ্তানি সমিতির সহ-সভাপতি উজ্জ্বল কুমার বিশ্বাসসহ বিভিন্ন সামাজিক ও সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে স্থানীয় সাংবাদিক, সুধীজন ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
