শার্শায় ২০ পিস ইয়াবাসহ ইমরান হোসেন নামে এক যুবক আটক
প্রতিনিধি
কামাল হোসেন:

শার্শায় ২০ পিস ইয়াবাসহ ইমরান হোসেন নামে এক যুবক আটক
যশোরের শার্শায় ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ইমরান হোসেন (২৬) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। এ সময় তার হেফাজত থেকে একটি পুরোনো মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
শনিবার (২৮ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে শার্শা গ্রামের আরিফুল ইসলামের আরটি গার্মেন্টসের সামনে শার্শা-জামতলাগামী পাকা সড়কে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটক ইমরান হোসেন শার্শা থানার পানবুড়ি গ্রামের জাকির হোসেনের ছেলে।
শার্শা থানা পুলিশের এসআই সবুজ গাজীর নেতৃত্বে পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে।
পুলিশ জানায়, ইমরানের হেফাজত থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট এবং কালো রঙের একটি পুরোনো হিরো স্প্লেন্ডার প্লাস ১০০ সিসি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) শামিমুল হক জানান, আটক আসামিকে যশোর আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।
