ঢাকা, বাংলাদেশ || বুধবার, ১৩ মে, ২০২৬
সারাদেশ

গোগা সীমান্তে ৩০ বোতল এসকাফ সিরাপসহ আটক ১

প্রতিনিধি

শহিদুজজামান উজ্জ্বল:

১২ মে, ২০২৬
গোগা সীমান্তে ৩০ বোতল এসকাফ সিরাপসহ আটক ১

যশোরের শার্শা উপজেলার গোগা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৩০ বোতল এসকাফ সিরাপসহ মিনারুল ইসলাম (২১) নামে এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

যশোরের শার্শা উপজেলার গোগা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৩০ বোতল এসকাফ সিরাপসহ মিনারুল ইসলাম (২১) নামে এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার (১২ মে) খুলনা ব্যাটালিয়ন ২১ বিজিবির অধীনস্থ গোগা বিওপি এ চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে।

আটক মিনারুল ইসলাম যশোরের শার্শা উপজেলার গোগা গ্রামের রফিকুল ইসলামের ছেলে।

বিজিবি জানায়, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে গোয়েন্দা নজরদারি ও টহল জোরদারের অংশ হিসেবে গোগা বিওপির সদস্যরা দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে। এসময় তার কাছ থেকে ৩০ বোতল এসকাফ সিরাপ ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মালামালের আনুমানিক মূল্য ৩২ হাজার টাকা।

খুলনা ব্যাটালিয়ন ২১ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোঃ নাফিজ ইমতিয়াজ আহসান বলেন, সীমান্ত এলাকায় মাদক ও অন্যান্য চোরাচালান রোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন