শার্শা সীমান্তে ভারতীয় নিষিদ্ধ মাদক এসকাফ সিরাপসহ কিশোর আটক
প্রতিনিধি
শহিদুজজামান উজ্জ্বল:

যশোরের শার্শা সীমান্তে অভিযান চালিয়ে ৪ বোতল ভারতীয় নিষিদ্ধ মাদক এসকাফ সিরাপসহ ইমান সরদার (১৬) নামে এক কিশোরকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
যশোরের শার্শা সীমান্তে অভিযান চালিয়ে ৪ বোতল ভারতীয় নিষিদ্ধ মাদক এসকাফ সিরাপসহ ইমান সরদার (১৬) নামে এক কিশোরকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বুধবার (২৭ মে) খুলনা ব্যাটালিয়ন ২১ বিজিবি থেকে পাঠানো এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়।
বিজিবি জানায়, চোরাচালান ও মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে গত মঙ্গলবার (২৬ মে) উপজেলার পাঁচভূলাট বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় ৪ বোতল এসকাফ সিরাপসহ ইমান সরদার (১৬) নামে এক কিশোরকে আটক করা হয়।
আটক ইমান সরদার যশোর জেলার বেনাপোল পোর্ট থানার খলসি গ্রামের মৃত হাফিজুল সরদারের ছেলে।
খুলনা ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. নাফিজ ইমতিয়াজ আহসান জানান, সীমান্ত এলাকায় মাদক ও অন্যান্য চোরাচালান প্রতিরোধে বিজিবির গোয়েন্দা নজরদারি ও টহল জোরদার করা হয়েছে। আটক ব্যক্তিকে শার্শা থানায় হস্তান্তর করা হয়েছে।
