ঢাকা, বাংলাদেশ || রবিবার, ৩১ মে, ২০২৬
সারাদেশ

যশোর সীমান্তে বিজিবির অভিযানে ১৬ কেজি গাঁজা ও চোরাচালানি মালামাল জব্দ

প্রতিনিধি

শহিদুজজামান উজ্জ্বল:

৩১ মে, ২০২৬
যশোর সীমান্তে বিজিবির অভিযানে ১৬ কেজি গাঁজা ও চোরাচালানি মালামাল জব্দ

যশোর সীমান্তে বিজিবির অভিযানে ১৬ কেজি গাঁজা ও চোরাচালানি মালামাল জব্দ

যশোর সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও অবৈধ চোরাচালানি মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রোববার (৩১ মে ২০২৬) যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর অধীন আন্দুলিয়া ও বেনাপোল বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় পৃথক চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে এসব মালামাল জব্দ করা হয়।

বিজিবি সূত্রে জানা যায়, অভিযানে ১৬ কেজি গাঁজা, ৫২টি ভারতীয় তৈরি পোশাক এবং ১ হাজার ১০৫টি বিভিন্ন প্রকার চকলেট আটক করা হয়েছে। জব্দকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৯২ হাজার ৫০০ টাকা।

যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান বলেন, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির গোয়েন্দা তৎপরতা এবং আভিযানিক কার্যক্রম জোরদার করা হয়েছে। বিশেষ পরিকল্পনার আওতায় নিয়মিত অভিযান পরিচালনার ফলে মাদকদ্রব্য ও বিভিন্ন ধরনের চোরাচালানি পণ্য জব্দ করা সম্ভব হচ্ছে।

তিনি আরও বলেন, সীমান্তে মাদক ও চোরাচালান নির্মূলে বিজিবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

শেয়ার করুন