ঢাকা, বাংলাদেশ || শুক্রবার, ৫ জুন, ২০২৬
সারাদেশ

চৌগাছার চাঞ্চল্যকর ঝন্টু হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

প্রতিনিধি

শহিদুজজামান উজ্জ্বল:

৫ জুন, ২০২৬
চৌগাছার চাঞ্চল্যকর ঝন্টু হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

চৌগাছার চাঞ্চল্যকর ঝন্টু হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

যশোরের চৌগাছা উপজেলার দক্ষিণ সাগর এলাকার আলোচিত ঝন্টু হত্যা মামলার এজাহারভুক্ত এক নম্বর আসামি আবু ওবায়দাকে গ্রেফতার করেছে র‌্যাব-৬ এর যশোর ও ভাটিয়াপাড়া ক্যাম্পের যৌথ আভিযানিক দল।

বৃহস্পতিবার (৪ জুন) রাত ১১টা ৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানার পশ্চিম তিলছড়া এলাকার হাবিব মাস্টারের বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

র‌্যাব সূত্রে জানা গেছে, গত ১৯ মে ২০২৬ তারিখে চৌগাছা থানাধীন দক্ষিণ সাগর এলাকায় সংঘটিত চাঞ্চল্যকর ঝন্টু হত্যা মামলার পলাতক আসামি আবু ওবায়দাকে গ্রেফতারের লক্ষ্যে র‌্যাব গোয়েন্দা নজরদারি অব্যাহত রাখে। এরই অংশ হিসেবে গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানার পশ্চিম তিলছড়া এলাকার হাবিব মাস্টারের বাড়ির এলাকায় অভিযান চালানো হয়।

অভিযানে ঝন্টু হত্যা মামলার এজাহারভুক্ত এক নম্বর পলাতক আসামি আবু ওবায়দাকে গ্রেফতার করা হয়।

র‌্যাব আরও জানায়, ধৃত আসামির অপরাধ সংক্রান্ত তথ্য বিশ্লেষণ করে জানা গেছে, তার বিরুদ্ধে অস্ত্র আইন, হত্যাচেষ্টা, চুরি ও মাদক সংক্রান্ত একাধিক মামলা বিচারাধীন রয়েছে।

র‌্যাব-৬ জানায়, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে যশোরের চৌগাছা থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাবের দাবি, সন্ত্রাস, মাদক, হত্যা, ধর্ষণসহ বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত আসামিদের আইনের আওতায় আনতে তাদের অভিযান অব্যাহত রয়েছে।

শেয়ার করুন

চৌগাছার চাঞ্চল্যকর ঝন্টু হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার | সীমান্তের খবর