ঢাকা, বাংলাদেশ || সোমবার, ৮ জুন, ২০২৬
সারাদেশ

শার্শার ডিহি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জব্বারের পদ স্থগিত

প্রতিনিধি

কামাল হোসেন:

৮ জুন, ২০২৬
শার্শার ডিহি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জব্বারের পদ স্থগিত

শার্শার ডিহি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জব্বারের পদ স্থগিত

যশোরের শার্শা উপজেলার ১ নম্বর ডিহি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল জব্বারের দলীয় পদ ও দায়িত্ব সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। একই সঙ্গে তার বিরুদ্ধে আনীত অভিযোগের বিষয়ে কারণ দর্শানোর নোটিশ জারি করেছে যশোর জেলা বিএনপি।

সোমবার (৮ জুন) জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকনের স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য জানানো হয়।

নোটিশে উল্লেখ করা হয়, ডিহি ইউনিয়ন বিএনপির সদস্য বাবুল আক্তারকে শারীরিকভাবে লাঞ্ছিত ও অসদাচরণের অভিযোগের প্রাথমিক তদন্তে সত্যতা পাওয়া গেছে। অভিযোগটি দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ড হিসেবে বিবেচিত হওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

জেলা বিএনপি জানিয়েছে, একটি গুরুত্বপূর্ণ সাংগঠনিক পদে থেকে এ ধরনের আচরণ দলীয় আদর্শ, শৃঙ্খলা ও সাংগঠনিক মূল্যবোধের পরিপন্থী। এ কারণে কেন তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না, সে বিষয়ে নোটিশ পাওয়ার সাত দিনের মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

এদিকে অভিযোগের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত আব্দুল জব্বারের সব সাংগঠনিক পদ ও দায়িত্ব স্থগিত থাকবে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।

দলীয় সূত্রে জানা গেছে, তার লিখিত জবাব ও পরবর্তী তদন্তের প্রতিবেদন পর্যালোচনা করে প্রয়োজনীয় সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন

শার্শার ডিহি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জব্বারের পদ স্থগিত | সীমান্তের খবর