বেনাপোলে সুবিধাবঞ্চিত নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ ও প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করেন ইউএনও ফজলে ওয়াহিদ
প্রতিনিধি
কামাল হোসেন:

সমাজের পিছিয়ে পড়া ও সুবিধাবঞ্চিত নারীদের স্বাবলম্বী করে তুলতে যশোরের বেনাপোলে বিনামূল্যে সেলাই মেশিন বিতরণ ও প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করেন ইউএনও ফজলে ওয়াহিদ
সমাজের পিছিয়ে পড়া ও সুবিধাবঞ্চিত নারীদের স্বাবলম্বী করে তুলতে যশোরের বেনাপোলে বিনামূল্যে সেলাই মেশিন বিতরণ ও প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৮ জুন) বিকেল ৪টার সময় বেনাপোল পৌর বিয়ে বাড়ি কমিউনিটি সেন্টারে আলোকিত নারী উন্নয়ন সংস্থার উদ্যোগে আয়োজিত “নারীর ক্ষমতায়ন, কর্মদক্ষতা বৃদ্ধি ও সামাজিক কল্যাণ প্রকল্পের আওতায়” এ কার্যক্রমের উদ্বোধন করেন শার্শা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফজলে ওয়াহিদ।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইউএনও ফজলে ওয়াহিদ বলেন, “একজন নারী স্বাবলম্বী হলে শুধু একটি পরিবার নয়, পুরো সমাজই এগিয়ে যায়। দক্ষতা অর্জনের মাধ্যমে নারীরা নিজেদের ভাগ্য পরিবর্তনের পাশাপাশি দেশের অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারেন।”
আলোকিত নারী উন্নয়ন সংস্থার সভাপতি মোস্তাফিজোহা সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন শার্শা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নিয়াজ মাখদুম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মেহেদী হাসান এবং উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জাহান-ই-গুলশান।
বক্তারা বলেন, নারীদের কর্মমুখী প্রশিক্ষণ ও ক্ষুদ্র উদ্যোক্তা তৈরির মাধ্যমে দারিদ্র্য বিমোচন এবং সামাজিক উন্নয়নে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব। তারা সমাজের বিত্তবান ও সচেতন ব্যক্তিদের এ ধরনের মানবিক ও উন্নয়নমূলক উদ্যোগে এগিয়ে আসার আহ্বান জানান।
অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, জনপ্রতিনিধি, সামাজিক সংগঠনের সদস্য এবং উপকারভোগী নারীরা উপস্থিত ছিলেন।
অংশগ্রহণকারী নারীরা এ উদ্যোগকে তাদের জীবনে নতুন আশার আলো হিসেবে উল্লেখ করে বলেন, প্রশিক্ষণ ও সেলাই মেশিনের মাধ্যমে আয়ের সুযোগ সৃষ্টি হবে। এর ফলে তারা পরিবারে আর্থিকভাবে অবদান রাখার পাশাপাশি আত্মমর্যাদা ও আত্মবিশ্বাস অর্জন করতে পারবেন।
