শার্শায় ইয়াবাসহ রাজিব নামে যুবক গ্রেপ্তার
প্রতিনিধি
শহিদুজজামান উজ্জ্বল:

যশোরের শার্শা উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ রাজিব হোসেন (৩২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ
যশোরের শার্শা উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ রাজিব হোসেন (৩২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
রবিবার (২১ জুন) রাত ৮টা ৪০ মিনিটের দিকে শার্শা থানাধীন বাগুড়ী এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেপ্তার রাজিব হোসেন যশোর জেলার শার্শা থানার বাগুড়ী গ্রামের মৃত জাহাঙ্গীর হোসেনের ছেলে।
পুলিশ জানায়, শার্শা থানার বাগআঁচড়া তদন্ত কেন্দ্রের এসআই গোরাচাঁদ দাশ ও এএসআই ফরহাদ হোসেনের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে বাগুড়ী গ্রামের একটি বাড়িতে অভিযান চালায়। এ সময় বাড়ির উঠান থেকে তাকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ ঘটনায় শার্শা থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) টেবিলের ১০(ক) ধারায় মামলা দায়ের করা হয়েছে। যার নং-২২, তারিখ: ২১ জুন ২০২৬।
শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) মারুফ হোসেন জানান, গ্রেপ্তারকৃত আসামিকে বিজ্ঞ যশোর আদালতে প্রেরণের প্রক্রিয়া চলমান রয়েছে।
