ঢাকা, বাংলাদেশ || বুধবার, ১ জুলাই, ২০২৬
সারাদেশ

পুটখালী সীমান্তে বিজিবির অভিযানে ৩৩৭ বোতল ভারতীয় এসকাফ সিরাপ জব্দ

প্রতিনিধি

কামাল হোসেন:

১ জুলাই, ২০২৬
পুটখালী সীমান্তে বিজিবির অভিযানে ৩৩৭ বোতল ভারতীয় এসকাফ সিরাপ জব্দ

পুটখালী সীমান্তে বিজিবির অভিযানে ৩৩৭ বোতল ভারতীয় এসকাফ সিরাপ জব্দ

যশোরের শার্শা উপজেলার পুটখালী সীমান্তে অভিযান চালিয়ে ৩৩৭ বোতল ভারতীয় এসকাফ সিরাপ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার (৩০ জুন) খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি)-এর অধীনস্থ পুটখালী বিওপি সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে এসব সিরাপ জব্দ করে।

খুলনা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাফিজ ইমতিয়াজ আহসান জানান, সীমান্ত দিয়ে মাদক ও অন্যান্য চোরাচালান প্রতিরোধে বিজিবির গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম দীর্ঘদিন ধরে জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় পরিচালিত অভিযানে ৩৩৭ বোতল ভারতীয় এসকাফ সিরাপ জব্দ করা হয়।

তিনি আরও বলেন, দেশের সীমান্ত এলাকায় মাদক ও সব ধরনের চোরাচালান প্রতিরোধে বিজিবির নিয়মিত অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

জব্দকৃত সিরাপের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে বিজিবি জানিয়েছে।

শেয়ার করুন