ঢাকা, বাংলাদেশ || শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬
সারাদেশ

যশোরে ডিবির অভিযানে ৩০ বোতল ভারতীয় এসকাফ সিরাপসহ আটক ১

প্রতিনিধি

শহিদুজজামান উজ্জ্বল:

১৭ জুলাই, ২০২৬
যশোরে ডিবির অভিযানে ৩০ বোতল ভারতীয় এসকাফ সিরাপসহ আটক ১

যশোরে ডিবির অভিযানে ৩০ বোতল ভারতীয় এসকাফ সিরাপসহ আটক ১

যশোর জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ৩০ বোতল ভারতীয় কোডিন ফসফেটযুক্ত অবৈধ এসকাফ কফ সিরাপসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

গত বুধবার (১৫ জুলাই) রাত ৯টা ১০ মিনিটে যশোর টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের সামনে আল-আরাফাহ এক্সপ্রেস লিমিটেডের একটি বাসে তল্লাশি চালিয়ে তাকে আটক করা হয়।

ডিবি সূত্রে জানা যায়, এসআই কামাল হোসেনের নেতৃত্বে ডিবির একটি দল কোতোয়ালি থানার ফতেপুর ইউনিয়নের হামিদপুর গ্রামে যশোর টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের সামনে চেকপোস্ট পরিচালনা করছিল। এ সময় আল-আরাফাহ এক্সপ্রেস লিমিটেডের একটি বাসে তল্লাশি চালিয়ে গোলাম মোস্তফা (৫০) নামে এক যাত্রীকে আটক করা হয়। পরে তার কাছ থেকে ৩০ বোতল কোডিন ফসফেটযুক্ত ভারতীয় এসকাফ কফ সিরাপ উদ্ধার করা হয়।

আটক গোলাম মোস্তফা চৌগাছা উপজেলার রামভদ্রপুর (মুক্তারপুর ডাকঘর) এলাকার মৃত আদিল উদ্দিনের ছেলে।

পুলিশ জানায়, উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ করা হয়েছে এবং আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর বৃহস্পতিবার (১৬ জুলাই) তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

শেয়ার করুন