বেনাপোল সীমান্তে ১৬৯ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ আটক
প্রতিনিধি
কামাল হোসেন:

বেনাপোল সীমান্তে ১৬৯ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ আটক
যশোরের বেনাপোল সীমান্তে অভিযান চালিয়ে ১৬৯ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বৃহস্পতিবার (৩০ জুলাই) ভোর ৩টা ১৫ মিনিটে সীমান্তের দৌলতপুর গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।
খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়ন সূত্রে জানা গেছে, দৌলতপুর বিওপির সদস্যরা
গোপন সংবাদের ভিত্তিতে সীমান্তের একটি পরিত্যক্ত স্থানে অভিযানে ১৬৯ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ করে। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
এ বিষয়ে ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোঃ নাফিজ ইমতিয়াজ আহসান বলেন, সীমান্ত দিয়ে মাদক ও অন্যান্য চোরাচালান প্রতিরোধে বিজিবির গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম দীর্ঘদিন ধরে জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় দৌলতপুর সীমান্তে পরিচালিত অভিযানে এসব ভারতীয় নেশাজাতীয় সিরাপ আটক করা হয়েছে।
