ঢাকা, বাংলাদেশ || শনিবার, ১ আগস্ট, ২০২৬
সারাদেশ

যশোরে ডিবির অভিযানে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক, প্রাইভেটকার জব্দ

প্রতিনিধি

শহিদুজজামান উজ্জ্বল:

১ আগস্ট, ২০২৬
যশোরে ডিবির অভিযানে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক, প্রাইভেটকার জব্দ

যশোরে ডিবির অভিযানে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক, প্রাইভেটকার জব্দ

যশোর জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ২০৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজন কথিত মাদক কারবারিকে আটক করা হয়েছে। এ সময় ইয়াবা বহনে ব্যবহৃত একটি টয়োটা সিএইচআর প্রাইভেটকার জব্দ করা হয়।

শনিবার (১ আগস্ট) দিবাগত রাত ১২টা ৩০ মিনিটে যশোর কোতোয়ালি মডেল থানার পালবাড়ী মোড়ে এ অভিযান পরিচালনা করা হয়।

ডিবি পুলিশ জানায়, পালবাড়ী মোড়ে গড়াই পরিবহন কাউন্টারের বিপরীত পাশে চেকপোস্ট পরিচালনার সময় ক্যান্টনমেন্ট এলাকা থেকে পালবাড়ীর দিকে আসা একটি লাল রঙের টয়োটা সিএইচআর প্রাইভেটকার থামিয়ে তল্লাশি চালানো হয়। তল্লাশির সময় গাড়ির চালক মনিরুজ্জামান (৩৫) তার গাড়িতে ইয়াবা থাকার কথা স্বীকার করেন। পরে তার দেখানো মতে গাড়ির সামনের দুই সিটের মাঝখানের টুলবক্সে রাখা একটি সিগারেটের প্যাকেটের ভেতর থেকে পলিথিনে মোড়ানো ৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ সময় প্রাইভেটকারটি জব্দসহ তাকে আটক করা হয়।

আটক মনিরুজ্জামান যশোর জেলার চৌগাছা থানার ফুলসারা ইউনিয়নের আফরা গ্রামের শফিকুল ইসলামের ছেলে।

ডিবি পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মনিরুজ্জামানের দেওয়া তথ্যের ভিত্তিতে রাত ২টা ১৫ মিনিটে কোতোয়ালি থানার কচুয়া ইউনিয়নের দেয়াপাড়া কাজীপাড়া এলাকায় অভিযান চালানো হয়। সেখানে এরশাদ আলী (৪০) কে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে আরও ২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

আটককৃত এরশাদ আলী যশোর জেলার কোতোয়ালি থানার কচুয়া ইউনিয়নের দেয়াপাড়া গ্রামের মৃত মীর ইসলাম আলীর ছেলে।

ডিবি পুলিশের তথ্যমতে, অভিযানে মোট ২০৫ পিস ইয়াবা ট্যাবলেট এবং একটি টয়োটা সিএইচআর প্রাইভেটকার জব্দ করা হয়েছে।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আটক দুই আসামিকে শনিবার (১ আগস্ট) যশোর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

শেয়ার করুন