যশোরে ২০ বোতল উইনসেরেক্স সিরাপসহ শার্শার শহিদুল আটক
প্রতিনিধি
কামাল হোসেন:

যশোরের ঝিকরগাছায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ২০ বোতল অবৈধ মাদকদ্রব্য উইনসেরেক্স সিরাপসহ মোঃ শহিদুল ইসলাম (৫০) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
যশোরের ঝিকরগাছায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ২০ বোতল অবৈধ মাদকদ্রব্য উইনসেরেক্স সিরাপসহ মোঃ শহিদুল ইসলাম (৫০) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
বুধবার (২৮ অক্টোবর) বিকেল ৩টা ৫৫ মিনিটে ঝিকরগাছা উপজেলার ১০ নম্বর শংকরপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের শংকরপুর গ্রামে ইয়ার আলীর বাড়ির সামনে সড়কে অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়।
আটক শহিদুল ইসলাম যশোরের শার্শা উপজেলার রুদ্রপুর দক্ষিণপাড়া এলাকার মৃত জহুর আলী মোল্লার ছেলে।
ডিবি পুলিশ জানায়, জেলা গোয়েন্দা শাখার এসআই মোঃ কামাল হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে শহিদুল ইসলামের কাছ থেকে ২০ বোতল উইনসেরেক্স কাশির সিরাপ উদ্ধার করে।
আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে বৃহস্পতিবার (২৯ অক্টোবর) আদালতে পাঠানো হয়েছে।
