ঢাকা, বাংলাদেশ || বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬
সারাদেশ

বেনাপোলে আব্দুল মাজেদ ও রাব্বি নামে আ.লীগের দুই সদস্য আটক

প্রতিনিধি

কামাল হোসেন:

বেনাপোলে আব্দুল মাজেদ ও রাব্বি নামে আ.লীগের দুই সদস্য আটক

বেনাপোলে আব্দুল মাজেদ ও রাব্বি নামে আ.লীগের দুই সদস্য আটক

যশোরের বেনাপোলে আব্দুল মাজেদ (৪২) ও রাব্বি বিশ্বাস (২৬) নামে আওয়ামী লীগের দুই সদস্যকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) তাদেরকে যশোর আদালতে প্রেরণ করেছে বেনাপোল পোর্ট থানা পুলিশ।

পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাত ১২টা ১০ মিনিটে বারপোতা বাজার থেকে আব্দুল মাজেদকে এবং বুধবার (২৮ অক্টোবর) সন্ধ্যা ৬টা ১০ মিনিটে বেনাপোল বাজারের মেয়র মার্কেটের সামনে থেকে রাব্বি বিশ্বাসকে আটক করা হয়।

আটক আব্দুল মাজেদ যশোর জেলার বেনাপোল পোর্ট থানার শিবনাথপুর গ্রামের মৃত ইউনুস আলীর ছেলে এবং রাব্বি বিশ্বাস বড় আঁচড়া গ্রামের আব্দুল খালেকের ছেলে।

বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহম্মদ শহীদ তিতুমীর জানান, গ্রেপ্তার দুজনই পুরোনো মামলার তদন্তে সন্দেহভাজন আসামি। আটকের পর বৃহস্পতিবার (২৯ অক্টোবর) তাদের পুলিশি পাহারায় বিধি অনুযায়ী আদালতে পাঠানো হয়েছে।

শেয়ার করুন