যশোরে ২ হাজার ইয়াবাসহ শার্শার দুই যুবক আটক, প্রাইভেটকার জব্দ
প্রতিনিধি
শহিদুজজামান উজ্জ্বল:

যশোরে ২ হাজার ইয়াবাসহ শার্শার দুই যুবক আটক, প্রাইভেটকার জব্দ
যশোরে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ২ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই যুবককে আটক করা হয়েছে। এ সময় ইয়াবা বহনে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়।
বুধবার (২৮ অক্টোবর) রাত ৯টা ২৫ মিনিটে যশোর-বেনাপোল মহাসড়কের কোতোয়ালি থানাধীন মণ্ডলগাতী এলাকায় নিউ আকিজ পেট্রোলিয়াম লিমিটেডের সামনে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন যশোরের শার্শা উপজেলার বাগুড়ী পশ্চিম কোটার হাফিজুর রহমানের ছেলে মোঃ ইয়াছিন গাজী (২৬) এবং একই এলাকার মৃত মোমেনা বিবির ছেলে মোঃ আব্দুল গফ্ফার (৩০)।
ডিবি পুলিশ জানায়, জেলা গোয়েন্দা শাখার এসআই বাবলা দাস ও এএসআই রিপন আলীর নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাঁদের হেফাজত থেকে ২ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। এ সময় একটি প্রাইভেটকার জব্দ করা হয়।
আটক দুজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে বৃহস্পতিবার (২৯ অক্টোবর) আদালতে পাঠানো হয়েছে।
