বেনাপোল সীমান্তের পুটখালীতে বিজিবির অভিযানে ২০২ বোতল ভারতীয় মাদক সিরাপ আটক
প্রতিনিধি
কামাল হোসেন:

বেনাপোল সীমান্তের পুটখালীতে বিজিবির অভিযানে ২০২ বোতল ভারতীয় মাদক সিরাপ আটক
যশেোরের বেনাপোল সীমান্তের পুটখালী এলাকায় চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে ২০২ বোতল ভারতীয় নিষিদ্ধ মাদক এসকাফ সিরাপ আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
মঙ্গলবার (৪ আগস্ট) সকাল ৬টার দিকে খুলনা ব্যাটালিয়ন ২১ বিজিবির অধীনস্থ পুটখালী বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।
বিজিবি জানায়, সীমান্তে মাদক ও অন্যান্য চোরাচালান প্রতিরোধে জোরদার গোয়েন্দা নজরদারি ও নিয়মিত টহলের অংশ হিসেবে পরিচালিত অভিযানে পরিত্যক্ত অবস্থায় ২০২ বোতল ভারতীয় নিষিদ্ধ মাদক এসকাফ সিরাপ জব্দ করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
খুলনা ব্যাটালিয়নের ২১ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ নাফিজ ইমতিয়াজ আহসান বলেন, সীমান্তে মাদক ও অন্যান্য চোরাচালান রোধে বিজিবির গোয়েন্দা নজরদারি ও আভিযানিক কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। দেশের সীমান্ত এলাকায় যেকোনো ধরনের চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
