বেনাপোল সীমান্তের দৌলতপুরে বিজিবির অভিযানে ৭০০ পিস ভারতীয় পন্ডস ফেইস ওয়াশ আটক
প্রতিনিধি
কামাল হোসেন:

বেনাপোল সীমান্তের দৌলতপুরে বিজিবির অভিযানে ৭০০ পিস ভারতীয় পন্ডস ফেইস ওয়াশ আটক
যশোরেরর বেনাপোল সীমান্তের দৌলতপুর এলাকায় চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে ৭০০ পিস ভারতীয় পন্ডস ফেইস ওয়াশ আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দকৃত পণ্যের আনুমানিক সিজার মূল্য ২ লাখ ৩ হাজার ৯৫৯ টাকা।
মঙ্গলবার (৪ আগস্ট) রাত ১২টা ৫০ মিনিটে খুলনা ব্যাটালিয়ন ২১ বিজিবির অধীনস্থ দৌলতপুর বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।
বিজিবি জানায়, সীমান্তে চোরাচালান প্রতিরোধে জোরদার গোয়েন্দা নজরদারি ও নিয়মিত টহলের অংশ হিসেবে পরিচালিত অভিযানে পরিত্যক্ত অবস্থায় ৭০০ পিস ভারতীয় পন্ডস ফেইস ওয়াশ জব্দ করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
খুলনা ব্যাটালিয়নের ২১ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ নাফিজ ইমতিয়াজ আহসান বলেন, সীমান্তে মাদক ও অন্যান্য চোরাচালান প্রতিরোধে বিজিবির গোয়েন্দা নজরদারি ও আভিযানিক কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। দেশের সীমান্ত এলাকায় যেকোনো ধরনের চোরাচালান রোধে বিজিবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
