শার্শা সীমান্তে ৭০ বোতল ভারতীয় মাদক সিরাপসহ আটক ১
প্রতিনিধি
কামাল হোসেন:

শার্শা সীমান্তে ৭০ বোতল ভারতীয় মাদক সিরাপসহ আটক ১
যশোরের শার্শা সীমান্তে অভিযান চালিয়ে ৭০ বোতল ভারতীয় মাদক এসকাফ সিরাপসহ মিলন হোসেন নামে এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সোমবার (১০ আগস্ট) দুপুর ২টার দিকে খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধীন রুদ্রপুর বিওপি সদস্যরা দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় এ অভিযান পরিচালনা করে।
আটক মিলন হোসেন যশোর জেলার শার্শা থানার গোগা ইউনিয়নের অগ্রভূলাট গ্রামের মৃত নূর উদ্দীনের ছেলে।
খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোঃ নাফিজ ইমতিয়াজ আহসান জানান, সীমান্তে চোরাচালান ও মাদক পাচার প্রতিরোধে বিজিবির গোয়েন্দা নজরদারি ও টহল তৎপরতা জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় রুদ্রপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে ৭০ বোতল ভারতীয় এসকাফ সিরাপসহ মিলন হোসেনকে আটক করা হয়। আইনানুগ প্রক্রিয়া শেষে তাকে শার্শা থানায় সোপর্দ করা হবে।
