শার্শায় পুলিশের অভিযানে যুবলীগ নেতা সাইদুজ্জামান বিটন গ্রেপ্তার
প্রতিনিধি
কামাল হোসেন:

শার্শায় পুলিশের অভিযানে যুবলীগ নেতা সাইদুজ্জামান বিটন গ্রেপ্তার
যশোরের শার্শায় পুলিশের চলমান বিশেষ অভিযানে সাইদুজ্জামান বিটন (৪৫) নামে এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (১০ আগস্ট) রাতে উপজেলার নাভারণ সাতক্ষীরা মোড় বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার সাইদুজ্জামান বিটন শার্শা উপজেলার পানবুড়ি গ্রামের শহিদুল ইসলামের ছেলে।
পুলিশ জানিয়েছে, তিনি ২০১৬ সালে শার্শা উপজেলা আওয়ামী যুবলীগের কমিটির আহ্বায়কের দায়িত্বে ছিলেন।
পুলিশ সূত্রে জানা যায়, শার্শা থানার সেকেন্ড অফিসার এসআই আশীষ সরকারের নেতৃত্বে এসআই শরিফুল ইসলাম, এএসআই হযরত আলীসহ পুলিশের একটি দল উপজেলার নাভারণ সাতক্ষীরা মোড় বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
পুলিশ জানায়, গ্রেপ্তার সাইদুজ্জামান বিটন শার্শা থানার মামলা নং-৩১, তারিখ ২৩ অক্টোবর ২০২৪-এর তদন্তে প্রাপ্ত আসামি। ওই মামলায় দণ্ডবিধির ১৪৩/৩২৩/৩২৪/৩২৫/৩২৬/৩০৭/৩৫৪/৩৮৫/৩৮৬/৫০৬/১১৪/১০৯ ধারায় অভিযোগ রয়েছে।
শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) শামিমুল হক জানিয়েছেস, গ্রেপ্তার আসামিকে যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে। এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
