ঢাকা, বাংলাদেশ || মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬
সারাদেশ

বেনাপোলে ৯৭ বোতল উইনসেরেক্স সিরাপসহ যুবক গ্রেপ্তার

প্রতিনিধি

কামাল হোসেন:

১০ আগস্ট, ২০২৬
বেনাপোলে ৯৭ বোতল উইনসেরেক্স সিরাপসহ যুবক গ্রেপ্তার

বেনাপোলে ৯৭ বোতল উইনসেরেক্স সিরাপসহ যুবক গ্রেপ্তার

যশোরের বেনাপোলে পুলিশের অভিযানে ৯৭ বোতল অবৈধ মাদকদ্রব্য উইনসেরেক্স কফ সিরাপসহ সুজন মোড়ল (৩১) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার কাছ থেকে একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোনও উদ্ধার করা হয়।

সোমবার (১০ আগস্ট) ভোর ৪টা ৫০ মিনিটে বেনাপোল পোর্ট থানাধীন ভবেরবেড় গ্রামের পশ্চিমপাড়ায় এ অভিযান চালায়।

গ্রেপ্তার সুজন মোড়ল বেনাপোল পোর্ট থানার ভবেরবেড় (পশ্চিমপাড়া) গ্রামের মৃত শফি মোড়লের ছেলে।

পুলিশ জানায়, এএসআই সবুজ আলীর নেতৃত্বে পুলিশের একটি দল ভবেরবেড় গ্রামের পশ্চিমপাড়ায় অভিযান চালায়। এ সময় আওয়ালের বাড়ির গেটের সামনে পাকা রাস্তা থেকে সুজন মোড়লকে আটক করা হয়।

পরে তার কাছে থাকা একটি সাদা প্লাস্টিকের বাজারের ব্যাগ তল্লাশি করে ৯৭ বোতল উইনসেরেক্স কফ সিরাপ উদ্ধার করা হয়। প্রতিটি বোতলে ১০০ মিলিলিটার করে মোট ৯ হাজার ৭০০ মিলিলিটার সিরাপ রয়েছে। উদ্ধার করা মাদকের আনুমানিক বাজারমূল্য ৯৭ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।

এ ছাড়া গ্রেপ্তার সুজনের পরিহিত লুঙ্গির ডান কোঁচড় থেকে VIVO 1920 মডেলের একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন উদ্ধার করা হয়। ফোনটির আনুমানিক বাজারমূল্য ২০ হাজার টাকা।

বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফ হোসেন জানান, এ ঘটনায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের পর যশোর আদালতে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন