শার্শায় ৭ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার
প্রতিনিধি
শহিদুজজামান উজ্জ্বল:

যশোরের শার্শায় ৭ পিস ইয়াবা ট্যাবলেটসহ শরিফুল ইসলাম (২০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
যশোরের শার্শায় ৭ পিস ইয়াবা ট্যাবলেটসহ শরিফুল ইসলাম (২০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (১১ আগস্ট) দুপুর ২টার সময় উপজেলার বাগুড়ী বেলতলা এলাকায় অভিযান পরিচালনা করে তাকে আটক করে।
গ্রেপ্তার শরিফুল ইসলাম ঝিকরগাছা থানার জগদানন্দকাটি গ্রামের আজিজুল ইসলামের ছেলে।
পুলিশ জানায়, শার্শা থানার এসআই গোরাচাঁদ দাশের নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে বাগুড়ী এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় বাগুড়ী গ্রামের বেলতলা বাজারে ডাচ্-বাংলা ব্যাংকের সামনে সড়ক থেকে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের পর শরিফুল ইসলামের হেফাজত থেকে জব্দ তালিকা অনুযায়ী ৭ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) শামিমুল হক জানায়, এ ঘটনায় শার্শা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তার আসামিকে বুধবার সকালে যশোর আদালতে পাঠানো হবে।
