ঢাকা, বাংলাদেশ || মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬
সারাদেশ

শার্শায় ৩০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

প্রতিনিধি

শহিদুজজামান উজ্জ্বল:

১১ আগস্ট, ২০২৬
শার্শায় ৩০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

যশোরের শার্শায় ৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আব্দুর রহিম ওরফে ময়না (৫০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

যশোরের শার্শায় ৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আব্দুর রহিম ওরফে ময়না (৫০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (১১ আগস্ট) দুপুর ১টা ৪৫ মিনিটের দিকে নাভারণের যাদবপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

গ্রেপ্তারকৃত আব্দুর রহিম ঝিকরগাছা উপজেলার গদখালী ইউনিয়নের সাদিরালী (কালীবাড়ী সংলগ্ন) গ্রামের ইবাছতুল্লাহর ছেলে।

পুলিশ জানায়, শার্শা থানার এসআই শেখ জাহিদুল আলম সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে যাদবপুর এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় যাদবপুরের শান্তিপুর পাড়ায় টুলু সাহেবের বাড়ি ও সমাধান এনজিওর উত্তর পাশে পাকা রাস্তার ওপর থেকে আব্দুর রহিম ওরফে ময়নাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, গ্রেপ্তারের পর তার হেফাজত থেকে জব্দ তালিকা অনুযায়ী ৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।

শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) শামিমুল হক জানায়, এ ঘটনায় শার্শা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তার আসামিকে যশোর আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

শেয়ার করুন