শার্শায় পুলিশের অভিযানে সুমন হোসেন নামে এক ছাত্রলীগের কর্মী গ্রেপ্তার
প্রতিনিধি
কামাল হোসেন:

শার্শায় পুলিশের অভিযানে সুমন হোসেন নামে এক ছাত্রলীগের কর্মী গ্রেপ্তার
যশোরের শার্শায় পুলিশের বিশেষ অভিযানে সুমন হোসেন (২৪) নামে এক ছাত্রলীগের কর্মী গ্রেপ্তার হয়েছে।
শনিবার (১৫ আগস্ট) রাতে উপজেলার ডিহি ইউনিয়নের কাশিপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে শার্শা থানা পুলিশ।
গ্রেপ্তারকৃত সুমন হোসেন যশোর জেলার শার্শা থানার ডিহি ইউনিয়নের বেলতা (কাশিপুর) গ্রামের আব্দুল বিশ্বাসের ছেলে।
পুলিশ জানায়, শার্শা থানার এসআই চিরঞ্জিৎ মণ্ডল ও এসআই আনিসুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল উপজেলার কাশিপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত সুমন হোসেন শার্শা উপজেলার ১ নম্বর ডিহি ইউনিয়নের নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সক্রিয় কর্মী ছিলেন। তার বিরুদ্ধে শার্শা থানার মামলা নম্বর-০১, তারিখ ১ অক্টোবর ২০২৫, বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর ১৫(৩)/২৫-ডি ধারার মামলার তদন্তে তার সংশ্লিষ্টতা পাওয়া যায়।
শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) শামিমুল হক জানিয়েছেন, গ্রেপ্তারকৃত আসামিকে রবিবার (১৬ আগস্ট) সকালে যথাযথ পুলিশ প্রহরায় যশোর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। অপরাধ দমন ও আইনশৃঙ্খলা রক্ষায় থানার এলাকায় বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
