বেনাপোলের পুটখালী সীমান্তে ১৯৯ বোতল নেশাজাতীয় সিরাপসহ আটক ১
প্রতিনিধি
শহিদুজজামান উজ্জ্বল:

বেনাপোলের পুটখালী সীমান্তে ১৯৯ বোতল নেশাজাতীয় সিরাপসহ আটক ১
যশোরের বেনাপোল সীমান্তে অভিযান চালিয়ে ১৯৯ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপসহ মনিরুজ্জামান (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
রবিবার (১৬ আগস্ট) বেনাপোলের পুটখালী সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে এসব মাদকসহ তাকে আটক করা হয়। আটক মনিরুজ্জামান বেনাপোল পোর্ট থানার বৃত্তি আচড়া গ্রামের ফজলুর রহমানের ছেলে।
খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোঃ নাফিজ ইমতিয়াজ আহসান জানান, সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির গোয়েন্দা নজরদারি ও টহল তৎপরতা জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় পুটখালী বিওপির বিজিবি সদস্যরা সীমান্তে অভিযান চালিয়ে ১৯৯ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপসহ তাকে আটক করে। আটক ব্যক্তিকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তরের কার্যক্রম চলছে।
