সারাদেশ
মরিয়ম মেমোরিয়াল বালিকা বিদ্যালয়ের শিক্ষক শরিফুল ইসলাম নিখোঁজ
প্রতিনিধি
কামাল হোসেন:

মরিয়ম মেমোরিয়াল বালিকা বিদ্যালয়ের শিক্ষক শরিফুল ইসলাম নিখোঁজ
যশোরের বেনাপোলের মরিয়ম মেমোরিয়াল বালিকা বিদ্যালয়ের ইংরেজি বিষয়ের শিক্ষক শরিফুল ইসলাম নিখোঁজ হয়েছেন।
রবিবার (১৬ আগষ্ট) সন্ধ্যার পর থেকে তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না।
শিক্ষক শরিফুল ইসলামের নিখোঁজের ঘটনায় মরিয়ম মেমোরিয়াল বালিকা বিদ্যালয় কর্তৃপক্ষ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি নিখোঁজ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কেউ তার সন্ধান পেয়ে থাকলে অথবা তার অবস্থান সম্পর্কে কোনো তথ্য জানা থাকলে দ্রুত বিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করতে।
এদিকে তার সন্ধান পেতে পরিবারের সদস্য, স্বজন ও বিদ্যালয় কর্তৃপক্ষ সবার সহযোগিতা কামনা করেছেন।
প্রয়োজনে যোগাযোগ: ০১৯৬৭-৩৩৬৫৩৩
ও ০১৯২৪৬৭০৭৫০।
