ঢাকা, বাংলাদেশ || বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬
সারাদেশ

শার্শায় ইয়াবাসহ চারজন নারী-পুরুষ আটক

প্রতিনিধি

কামাল হোসেন:

২০ আগস্ট, ২০২৬
শার্শায় ইয়াবাসহ চারজন নারী-পুরুষ আটক

শার্শায় ইয়াবাসহ চারজন নারী-পুরুষ আটক

যশোরের শার্শা সীমান্তে ২১ পিস ইয়াবা ট্যাবলেটসহ চারজন নারী-পুরুষকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটককৃতদের মধ্যে একজন নারী ও তিনজন পুরুষ রয়েছে।

বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুর ১টা ২০ মিনিটে তাদেরকে শার্শা উপজেলার গোগা সীমান্ত এলাকা থেকে আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন, যশোরের শার্শার থানার গোগা গ্রামের আবুল হোসেনের মেয়ে আসমা খাতুন (৩৭), ইসমাইলের ছেলে ইকবাল কবির (৪৭), নুরালী ওস্তাগরের ছেলে আনারুল ইসলাম (৪০) এবং শফিকুল ইসলামের ছেলে আরিফুল (২৫)। তারা সবাই গোগা গ্রামের বাসিন্দা।

বিজিবি জানায়, গোগা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ২১ পিস ইয়াবা ট্যাবলেটসহ চারজনকে আটক করা হয়েছে। এসময় তাদের মাদকের কাজে ব্যবহারের দুটি মোটরসাইকেল ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়।

খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোঃ নাফিজ ইমতিয়াজ আহসান জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে শার্শা থানায় হস্তান্তর করা হবে।

শেয়ার করুন