বেনাপোলে উন্নয়নের বার্তা নিয়ে গণসংযোগে ইমদা
প্রতিনিধি
কামাল হোসেন:

বেনাপোলে উন্নয়নের বার্তা নিয়ে গণসংযোগে ইমদা
আসন্ন পৌর নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী প্রচারে ব্যস্ত সময় পার করছেন মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদা।
প্রতিদিনের মতো সোমবারও (২৪ আগস্ট) তিনি গণসংযোগে নেমে ভোটারদের কাছে উন্নয়নের বার্তা পৌঁছে দেন। টানা সপ্তম দিনের মতো বেনাপোল পৌরসভার উত্তরাঞ্চলের ২ নম্বর ওয়ার্ডের নামাজগ্রাম-দুর্গাপুরের আংশিক এলাকায় এ গণসংযোগ করেন তিনি।
এ সময় ইমদাদুল হক ইমদা স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কুশল বিনিময় করেন, তাদের বিভিন্ন সমস্যা ও প্রত্যাশার কথা শোনেন এবং নির্বাচনে সমর্থন ও দোয়া কামনা করেন।
গণসংযোগকালে তিনি বলেন, বেনাপোলকে আধুনিক, পরিচ্ছন্ন, নিরাপদ ও আন্তর্জাতিক মানের সীমান্ত শহর হিসেবে গড়ে তোলাই তাঁর অন্যতম লক্ষ্য। দেশের অন্যতম গুরুত্বপূর্ণ স্থলবন্দর হওয়ায় বেনাপোলের নাগরিক সুবিধা ও অবকাঠামোগত উন্নয়ন সময়ের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে নেওয়া প্রয়োজন। নির্বাচিত হলে পৌরবাসীর মতামতকে গুরুত্ব দিয়ে উন্নয়ন পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন করা হবে।
ইমদাদুল হক ইমদা যশোর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও শার্শা উপজেলা যুবদলের সদস্য সচিব।
গণসংযোগে তাঁর সঙ্গে ছিলেন বেনাপোল পৌর বিএনপির সহ-সভাপতি শাহাবুদ্দিন ও শাহাদুর রহমান খোকন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মেহেরুল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম, কৃষিবিষয়ক সম্পাদক জিয়াউর রহমান জিয়া, ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ইসরাফিল সরদার, ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ইয়ার আলী, ৬ নম্বর ওয়ার্ডের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মইদুল ইসলাম, বিএনপি নেতা আব্দুল জব্বার ও আজগর আলী, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শহিদুল ইসলাম শহীদ, সাবেক ছাত্রদল নেতা মিজানুর রহমান মিজান, পৌর যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান আসাদ, যুগ্ম আহ্বায়ক জনি হায়দার, ইয়াসিন মোড়ল লাফু, আশরাফুজ্জামান মির্জা, সদস্য মফিজুর রহমান ও হযরত আলী, যশোর জেলা কৃষকদলের আহ্বায়ক কমিটির সদস্য লিটন মাহমুদ, পৌর কৃষকদলের যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম, পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক তোফাজ্জল, তুহিন হোসেন, আতিকুর জামান সনি, সদস্য মহাসিন আলম, যুবনেতা মনির হোসেন ও শ্রমিক নেতা আহমদ আলীসহ বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
