ঢাকা, বাংলাদেশ || সোমবার, ২৪ আগস্ট, ২০২৬
সারাদেশ

মাদক-সন্ত্রাস দমনে যশোরের শ্রেষ্ঠ ওসি চৌগাছার মামুনুর রশীদ

প্রতিনিধি

শহিদুজজামান উজ্জ্বল:

২৪ আগস্ট, ২০২৬
মাদক-সন্ত্রাস দমনে যশোরের শ্রেষ্ঠ ওসি চৌগাছার মামুনুর রশীদ

মাদক-সন্ত্রাস দমনে যশোরের শ্রেষ্ঠ ওসি চৌগাছার মামুনুর রশীদ

মাদক, সন্ত্রাস, চোরাচালান ও অপরাধ দমনে বিশেষ অবদান রাখায় যশোর জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে সম্মাননা পেয়েছেন চৌগাছা থানার ওসি মামুনুর রশীদ পিপিএম।

সোমবার (২৪ আগস্ট) যশোর জেলা পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম তার হাতে শ্রেষ্ঠ ওসির সম্মাননা তুলে দেন।

চৌগাছা থানায় দায়িত্ব নেওয়ার পর থেকেই অপরাধ নিয়ন্ত্রণে সক্রিয় ভূমিকা রেখে আসছেন ওসি মামুনুর রশীদ। মাদকবিরোধী অভিযান, সন্ত্রাস দমন, চোরাচালান প্রতিরোধ এবং বিভিন্ন মামলার আসামি গ্রেপ্তারে তার নেতৃত্বে নিয়মিত অভিযান পরিচালিত হচ্ছে। একই সঙ্গে উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সদস্যদের নিয়ে কাজ করছেন তিনি।

দায়িত্ব পালনে নিষ্ঠা ও সাহসিকতার পাশাপাশি সাধারণ মানুষের সঙ্গে পুলিশের দূরত্ব কমিয়ে আস্থা ও সুসম্পর্ক তৈরিতেও গুরুত্ব দিচ্ছেন ওসি মামুনুর রশীদ। সংশ্লিষ্টদের মতে, তার নেতৃত্বে পুলিশের তৎপরতা চৌগাছার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ইতিবাচক ভূমিকা রাখছে।

শ্রেষ্ঠ ওসির স্বীকৃতি পাওয়ার পর মামুনুর রশীদ পিপিএম বলেন, ‘সততা, সাহস ও কর্মদক্ষতার পাশাপাশি রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক এবং চৌগাছার সর্বস্তরের মানুষের আন্তরিক সহযোগিতায় এ অর্জন সম্ভব হয়েছে।’

তিনি আরও বলেন, ‘মাদক, সন্ত্রাস, চোরাচালানসহ সব ধরনের অপরাধের বিরুদ্ধে ভবিষ্যতেও কঠোর অবস্থান থাকবে। আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশাপাশি জনগণের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের আস্থা ও সহযোগিতা নিয়েই চৌগাছাকে আরও নিরাপদ রাখতে পুলিশ কাজ করে যাবে।’

শেয়ার করুন