শার্শা উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সোহরাব চেয়ারম্যান গ্রেপ্তার
প্রতিনিধি
নিজস্ব প্রতিবেদক:

শার্শা উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সোহরাব চেয়ারম্যান গ্রেপ্তার
যশোরের শার্শা উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক সোহরাব হোসেনকে গ্রেপ্তার করেছে হাতিরঝিল থানা পুলিশ।
শনিবার (১৯ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে
রাজধানীর হাতিরঝিল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত সোহরাব হোসেন যশোরের শার্শা উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক ও শার্শা উপজেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, শার্শা উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক সোহরাব হোসেন হাতিরঝিল এলাকায় অবস্থান করছেন। পরে সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
তবে তার বিরুদ্ধে কী অভিযোগে বা কোন মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য জানা যায়নি।
হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
