ঢাকা, বাংলাদেশ || বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
সারাদেশ

শার্শায় বিশেষ অভিযানে যুবলীগের সদস্য গ্রেপ্তার

প্রতিনিধি

কামাল হোসেন:

শার্শায় বিশেষ অভিযানে যুবলীগের সদস্য গ্রেপ্তার

শার্শায় ইমরান হোসেন (৩৫) নামে যুবলীগের এক সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

যশোরের শার্শায় ইমরান হোসেন (৩৫) নামে যুবলীগের এক সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (২৩ সেপ্টেম্বর) রাত ১১টা ৫ মিনিটের দিকে ঝিকরগাছা থানা পুলিশের সহায়তায় ঝিকরগাছার বাদে নাভারণ এলাকায় নিজ বসতবাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ইমরান হোসেন যশোরের ঝিকরগাছা উপজেলার বাদে নাভারণ এলাকার মৃত আমিনুর রহমান রাখার ছেলে। পুলিশ জানিয়েছে, তিনি কার্যক্রম নিষিদ্ধ সংগঠন যুবলীগের একজন সক্রিয় সদস্য।

শার্শা থানা পুলিশ সূত্রে জানা যায়, শার্শা থানার এসআই আশীষ সরকার সঙ্গীয় অফিসার ও ফোর্স নিয়ে বিশেষ অভিযান পরিচালনা করেন। পরে ঝিকরগাছা থানা পুলিশের সহায়তায় বাদে নাভারণ এলাকায় ইমরানের নিজ বসতবাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশের তথ্য অনুযায়ী, ইমরান হোসেন শার্শা থানার এফআইআর নং-২৩, তারিখ ১৯ সেপ্টেম্বর ২০২৬ এবং জিআর নং-৩০২, তারিখ ১৯ সেপ্টেম্বর ২০২৬-এর এজাহারনামীয় ৬১ নম্বর আসামি। তার বিরুদ্ধে দ্য স্পেশাল পাওয়ার্স অ্যাক্ট, ১৯৭৪-এর ১৫(৩)/২৫ডি ধারা এবং দ্য এক্সপ্লোসিভ সাবস্ট্যান্সেস অ্যাক্ট, ১৯০৮-এর ৩/৪/৬ ধারায় মামলা রয়েছে।

শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) শামিনুল হক জানান, গ্রেপ্তার ইমরান হোসেনকে বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) যথাযথ পুলিশ প্রহরায় যশোর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, শার্শা থানা এলাকায় বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। বর্তমানে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

শেয়ার করুন