ঢাকা, বাংলাদেশ || বুধবার, ৭ অক্টোবর, ২০২৬
সারাদেশ

শার্শায় মদ ও ইজিবাইকসহ গ্রেপ্তার ১

প্রতিনিধি

কামাল হোসেন:

শার্শায় মদ ও ইজিবাইকসহ গ্রেপ্তার ১

শার্শায় মদ ও ইজিবাইকসহ গ্রেপ্তার ১

যশোরের শার্শায় তিন বোতল বিদেশি মদ ও একটি পুরাতন ব্যাটারিচালিত ইজিবাইকসহ ফিরোজ হোসেন (৩০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (৬ অক্টোবর) বিকেল ৩টা ৪০ মিনিটে শার্শা থানাধীন লাউতাড়া গ্রামে এ অভিযান চালানো হয়।

গ্রেপ্তার ফিরোজ হোসেন যশোরের শার্শা উপজেলার গাতিপাড়া (মাঠপাড়া) গ্রামের আব্দুল ওহাব ও ফিরোজা বেগমের ছেলে।

পুলিশ জানায়, শার্শা থানার এসআই সবুজ গাজী ও এএসআই আহিদুজ্জামান খানের নেতৃত্বে পুলিশের একটি দল লাউতাড়া এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় লাউতাড়া গ্রামের এম এ রাজুর বাড়ির সামনে শার্শা বাজার থেকে জামতলা বাজারগামী পাকা সড়কে একটি ব্যাটারিচালিত ইজিবাইক থামিয়ে তল্লাশি করা হয়। তল্লাশিতে ইজিবাইকের হেফাজত থেকে তিন বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। পরে ইজিবাইকটিও জব্দ করে পুলিশ।

শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) শামিমুল হক জানায়, এ ঘটনায় গ্রেপ্তার ফিরোজ হোসেনের বিরুদ্ধে নিয়মিত মাদক মামলা প্রক্রিয়াধীন রয়েছে। তাকে আদালতে পাঠানোর কার্যক্রম চলছে।

শেয়ার করুন