শার্শায় আওয়ামীলীগ নেতা আবু জাফর গ্রেপ্তার
প্রতিনিধি
শহিদুজজামান উজ্জ্বল:

শার্শায় আওয়ামীলীগ নেতা আবু জাফর গ্রেপ্তার
যশোরের শার্শায় বিস্ফোরক ও বিশেষ ক্ষমতা আইনের মামলায় আবু জাফর (৫৮) নামে আওয়ামীলীগের এক নেতা গ্রেপ্তার হয়েছে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দিবাগত রাত ২টার দিকে উপজেলার দক্ষিণ বুরুজবাগান এলাকায় নিজ বসতবাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে শার্শা থানা পুলিশ।
গ্রেপ্তার আবু জাফর যশোর জেলার শার্শা থানার দক্ষিণ বুরুজবাগান এলাকার মৃত জেহের আলী মোড়লের ছেলে।
পুলিশ জানিয়েছে গ্রেপ্তার আবু জাফর শার্শা উপজেলার ১০ নম্বর শার্শা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের নিষিদ্ধ আওয়ামীলীগের সভাপতি।
পুলিশ জানায়, শার্শা থানার এসআই আশীষ সরকার সঙ্গীয় অফিসার ও ফোর্স নিয়ে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেন। তিনি শার্শা থানার এফআইআর নম্বর-২৩, তারিখ ১৯ সেপ্টেম্বর ২০২৬; জিআর নম্বর-৩০২, তারিখ ১৯ সেপ্টেম্বর ২০২৬-এর মামলার তদন্তে প্রাপ্ত সন্দিগ্ধ আসামি।
মামলায় দ্য স্পেশাল পাওয়ার্স অ্যাক্ট, ১৯৭৪-এর ১৫(৩)/২৫ডি ধারা এবং দ্য এক্সপ্লোসিভ সাবস্ট্যান্সেস অ্যাক্ট, ১৯০৮-এর ৩/৪/৬ ধারায় অভিযোগ আনা হয়েছে।
শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) শামিমুল হক জানান, গ্রেপ্তার আসামিকে শুক্রবার যথাযথ পুলিশ প্রহরায় যশোর আদালতে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, শার্শা থানা এলাকায় বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। বর্তমানে থানা এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
