ঢাকা, বাংলাদেশ || শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
সারাদেশ

শার্শায় ৫০ পিস ইয়াবাসহ ৬৪ বছরের আজিজুল ইসলাম গ্রেপ্তার

প্রতিনিধি

শহিদুজজামান উজ্জ্বল:

শার্শায় ৫০ পিস ইয়াবাসহ ৬৪ বছরের আজিজুল ইসলাম গ্রেপ্তার

শার্শায় ৫০ পিস ইয়াবাসহ ৬৪ বছরের আজিজুল ইসলাম গ্রেপ্তার

যশোরের শার্শায় ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আজিজুল ইসলাম (৬৪) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর বিরুদ্ধে আগেও মাদকদ্রব্য আইনে দুটি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাত ১১টা ১৫ মিনিটের দিকে উপজেলার গোগা বাজার কলেজ মোড় এলাকায় বিএনপি কার্যালয়ের সামনে পাকা সড়ক থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আজিজুল ইসলাম সাতক্ষীরা জেলার আসাসুনি থানার নওয়াপাড়া (শ্বেতপুর উত্তরপাড়া) গ্রামের মৃত গোলাপ সরদারের ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শার্শা থানার এসআই মোস্তাক আহামেদের নেতৃত্বে পুলিশের একটি দল গোগা এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহভাজন আজিজুল ইসলামকে আটক করে তল্লাশি চালানো হলে তার হেফাজত থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) শামিমুল হক জানান, এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে শার্শা থানায় একটি মামলা করা হয়েছে। শনিবার সকালে গ্রেপ্তার ব্যক্তিকে যশোর আদালতে পাঠানো হয়েছে।

শেয়ার করুন