ঢাকা, বাংলাদেশ || বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬
জাতীয়

ঢাকার তেজগাঁও কলেজের পকেট সড়কে রিকশা চলাচল বন্ধের দাবি ছাত্রদলের

প্রতিনিধি

নিজস্ব প্রতিবেদক:

ঢাকার তেজগাঁও কলেজের পকেট সড়কে রিকশা চলাচল বন্ধের দাবি ছাত্রদলের

শিক্ষার্থীদের নিরাপত্তা ও নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে তেজগাঁও কলেজ ক্যাম্পাসের অভ্যন্তরীণ পকেট সড়কে রিকশা চলাচল স্থায়ীভাবে বন্ধের দাবি জানিয়েছে কলেজ শাখা ছাত্রদল। এ দাবিতে বুধবার (২৮ অক্টোবর) কলেজের অধ্যক্ষের কাছে লিখিত আবেদন জমা দিয়েছেন সংগঠনটির নেতারা।

তেজগাঁও কলেজ ছাত্রদলের আহ্বায়ক সদস্য মোঃ নাজমুল হাসান পাপন স্বাক্ষরিত আবেদনে বলা হয়, ক্যাম্পাসের পকেট সড়কগুলোতে অনিয়ন্ত্রিত রিকশা চলাচলের কারণে শিক্ষার্থীদের, বিশেষ করে ছাত্রীদের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে। একই সঙ্গে ক্যাম্পাসে শৃঙ্খলা নষ্ট ও বহিরাগতদের অবাধ প্রবেশের সুযোগ তৈরি হচ্ছে, যা সুষ্ঠু শিক্ষার পরিবেশের জন্য উদ্বেগজনক।

ছাত্রদলের পক্ষ থেকে জানানো হয়, সাধারণ শিক্ষার্থীদের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে এর আগে দুই দফায় উদ্যোগ নিয়ে ক্যাম্পাসের পকেট সড়কগুলো হকার ও বিশৃঙ্খলামুক্ত করা হয়েছিল। তবে বর্তমানে অনিয়ন্ত্রিত রিকশা চলাচলের কারণে শিক্ষার্থীদের ভোগান্তি বেড়েছে।

এ অবস্থায় ক্যাম্পাসের অভ্যন্তরীণ সব পকেট সড়কে রিকশা চলাচল বন্ধে দ্রুত কার্যকর ব্যবস্থা নিতে কলেজ প্রশাসনের প্রতি আহ্বান জানানো হয়েছে।

আবেদনে আরও উল্লেখ করা হয়, তেজগাঁও ট্রাফিক বিভাগের উপকমিশনারের (ডিসি) সঙ্গে আলোচনা করে জানা গেছে, কলেজ প্রশাসনের পক্ষ থেকে আনুষ্ঠানিক চিঠি দেওয়া হলে দ্রুত ব্যারিকেড স্থাপনের মাধ্যমে রিকশা চলাচল বন্ধের ব্যবস্থা নেওয়া সম্ভব। এ কারণে বিষয়টি দ্রুত নিষ্পত্তিতে অধ্যক্ষের হস্তক্ষেপ কামনা করেছে ছাত্রদল।

সংগঠনটির নেতারা জানান, শিক্ষার্থীদের নিরাপত্তা ও ন্যায্য অধিকার রক্ষায় তেজগাঁও কলেজ ছাত্রদল সব সময় সোচ্চার রয়েছে। নিরাপদ ক্যাম্পাস নিশ্চিত করতে তাদের এ উদ্যোগ অব্যাহত থাকবে।

শেয়ার করুন