ঢাকা, বাংলাদেশ || শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬
সারাদেশ

খুলনায় সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রীর মৃত্যু

প্রতিনিধি

সীমান্তের খবর ডেস্ক:

১৫ এপ্রিল, ২০২৬
খুলনায় সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রীর মৃত্যু

খুলনায় সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৪ এপ্রিল) রাত ৯টার দিকে দৌলতপুরের রেলিগেট মোড়ে এ ঘটনা ঘটে

খুলনায় সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৪ এপ্রিল) রাত ৯টার দিকে দৌলতপুরের রেলিগেট মোড়ে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন তানভীর হাসান ও তার স্ত্রী লামিয়া বেগম। তারা নগরীর বয়রা এলাকায় বসবাস করতেন।

পুলিশ জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা রয়েল পরিবহনের একটি বাস রেলিগেট মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলে থাকা স্বামী-স্ত্রী ঘটনাস্থলেই মারা যান।

নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম জানান, বাসটি জব্দ করা হয়েছে। চালক পলাতক রয়েছে এবং তাকে গ্রেফতারে অভিযান চলছে।

শেয়ার করুন

খুলনায় সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রীর মৃত্যু | সীমান্তের খবর