ঢাকা, বাংলাদেশ || শুক্রবার, ১৫ মে, ২০২৬
সারাদেশ

পুটখালী সীমান্তে ৫০ বোতল ভারতীয় উইনিক্স সিরাপ আটক

প্রতিনিধি

শহিদুজজামান উজ্জ্বল:

১৫ মে, ২০২৬
পুটখালী সীমান্তে ৫০ বোতল ভারতীয় উইনিক্স সিরাপ আটক

বেনাপোলের পুটখালী সীমান্তে ৫০ বোতল ভারতীয় উইনিক্স সিরাপ আটক

যশোরের বেনাপোল পোর্ট থানার পুটখালী সীমান্তে অভিযান চালিয়ে ৫০ বোতল ভারতীয় উইনিক্স সিরাপ আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শুক্রবার (১৫ মে) খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) এর অধীনস্থ পুটখালী বিওপির সদস্যরা সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে এসব মাদকদ্রব্য আটক করে।

খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ নাফিজ ইমতিয়াজ আহসান জানান, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির গোয়েন্দা নজরদারি এবং টহল কার্যক্রম জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় অভিযান চালিয়ে ৫০ বোতল ভারতীয় উইনিক্স সিরাপ আটক করা হয়।

তিনি আরও জানান, আটককৃত সিরাপের আনুমানিক সিজার মূল্য ২০ হাজার টাকা। সীমান্ত এলাকায় মাদক ও অন্যান্য চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন

পুটখালী সীমান্তে ৫০ বোতল ভারতীয় উইনিক্স সিরাপ আটক | সীমান্তের খবর