শার্শায় পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্ত ৫ আসামী গ্রেফতার
প্রতিনিধি
শহিদুজজামান উজ্জ্বল:

শার্শায় পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্ত ৫ আসামী গ্রেফতার
যশোরের শার্শা থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলার সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্ত ৫ আসামীকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত আসামীদের বৃহস্পতিবার (১৫ মে) যশোর আদালতে প্রেরণ করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, শার্শা থানা পুলিশের এসআই শেখ আল আমিন, এএসআই রমজান আলী, এএসআই রওশন আলী, এএসআই হযরত আলীসহ সঙ্গীয় ফোর্স পৃথক তিনটি এলাকায় বিশেষ বিরোধী অভিযান পরিচালনা করে বুধবার (১৪ মে) রাতে তাদের গ্রেফতার করেন।
গ্রেফতারকৃতরা হলেন- ১) পারি জারী-২২২/২৫ মামলার পরোয়ানাভুক্ত আসামী সোহরাব হোসেন। তিনি শার্শা উপজেলার বেড়ী নারায়ণপুর গ্রামের আব্দুস সামাদের ছেলে।
২) এসসি-২১৮৭/২৫ মামলার ডাবল পরোয়ানাভুক্ত আসামী আসাদুজ্জামান। তিনি মৃত হায়দার আলীর ছেলে এবং চটকাপোতা এলাকার মেসার্স নুর ট্রেডার্সের সঙ্গে সংশ্লিষ্ট।
৩) এসসি-১৮২/২০২৫ মামলার পরোয়ানাভুক্ত আসামী হাশেম আলী (৪০)। তিনি ধলদাহ গ্রামের মোক্তার আলীর ছেলে।
৪) পারি জারী-৯/২৩ মামলার পরোয়ানাভুক্ত আসামী মফিজুর রহমান। তিনি কন্যাদহ গ্রামের আব্দুল গফুরের ছেলে।
৫) এসসি-২৭৫/২০১৭ মামলার পরোয়ানাভুক্ত আসামী রফিকুল ইসলাম। তিনি রবিউল ইসলাম খানের ছেলে এবং শার্শা টেলিফোন এক্সচেঞ্জ রোড এলাকার মেসার্স খান এন্টারপ্রাইজের মালিক।
শার্শা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মারুফ হোসেন জানায়, গ্রেফতারকৃত আসামীদের বৃহস্পতিবার (১৫ মে) বিজ্ঞ যশোর আদালতে প্রেরণ করা হয়েছে।
