শার্শায় ৫০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার
প্রতিনিধি
কামাল হোসেন:

যশোরের শার্শায় ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ সৈকত হোসেন দুলদুল (২১) নামে এক যুবক আটক।
যশোরের শার্শায় বিশেষ অভিযান চালিয়ে ৫০ পিস মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ সৈকত হোসেন দুলদুল (২১) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
আসামীর বিরুদ্ধে শার্শা থানার মামলা মামলা নম্বর-৩৩, তারিখ ১৫ মে ২০২৬।
পুলিশ সূত্রে জানা যায়, শার্শা থানা পুলিশের এসআই শরিফুল ইসলাম ও এএসআই লাভলু মিয়ার নেতৃত্বে সঙ্গীয় ফোর্স বুধবার (১৪ মে) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার ৭নং কায়বা ইউনিয়নের রুদ্রপুর উত্তরপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রুদ্রপুর এলাকার মোঃ সিরাজের একতলা বাড়ির সামনের উঠানে অভিযান চালিয়ে মোঃ সৈকত হোসেন দুলদুল (২১) নামে এক যুবককে আটক করা হয়। এসময় তার হেফাজত থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত সৈকত হোসেন দুলদুল রুদ্রপুর (উত্তরপাড়া) গ্রামের মোঃ সিরাজুল ইসলাম ও মোছাঃ ফেরদৌসী বেগম টুম্পার ছেলে।
এ ঘটনায় শার্শা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
শার্শা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মারুফ হোসেন জানায়, ধৃত আসামীর বিরুদ্ধে শার্শা থানার মামলা মামলা নম্বর-৩৩, তারিখ ১৫ মে ২০২৬। ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) টেবিলের ১০(ক) রুজু করা হয়েছে।
আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
