শার্শায় মাদকসহ দক্ষিণ বুরুজবাগানের আশা গ্রেপ্তার
প্রতিনিধি
কামাল হোসেন:

শার্শায় মাদকসহ দক্ষিণ বুরুজবাগানের আশা গ্রেপ্তার
যশোরের শার্শা উপজেলায় পুলিশের অভিযানে ৩০ বোতল ভারতীয় নিষিদ্ধ মাদক এস্কাফ সিরাপসহ আশা (৪২) নামে এক মাদক কারবারি গ্রেপ্তার হয়েছে।
মঙ্গলবার (১৫ জুলাই) রাত ১টা ১৫ মিনিটের সময় উপজেলার শ্যামলাগাছি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেপ্তারকৃত আশা শার্শা উপজেলার দক্ষিণ বুরুজবাগান (মাঝেরপাড়া) গ্রামের আবুল কাশেমের ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই চিরঞ্জিৎ মণ্ডল ও এএসআই আতাউর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল শ্যামলাগাছি এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় বেস্ট এগ্রো ফুড অটো রাইস মিল থেকে প্রায় ২০০ মিটার পূর্বে বেনাপোল-যশোর মহাসড়কে অভিযান চালিয়ে এলাকার চিহ্নিত মাদক সম্রাট খ্যাত আশা (৪২) নামে এক ব্যক্তিকে আটক করা হয়।
পরে তার হেফাজতে তল্লাশি চালিয়ে ৩০ বোতল ভারতীয় নিষিদ্ধ মাদক এসকাফ সিরাপ জব্দ করা হয়।
শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) শামিমুল হক জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তার আসামিকে যশোর আদালতে পাঠানো হয়েছে।
