শার্শায় ২০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার
প্রতিনিধি
শহিদুজজামান উজ্জ্বল:

শার্শায় ২০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার
যশোরের শার্শায় পুলিশের অভিযানে ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ খায়রুল বাশার (৩৮) নামে এক যুবককে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার বাগুড়ী এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটককৃত খায়রুল বাশার শার্শা থানার কায়বা ইউনিয়নের বাগুড়ী গ্রামের মৃত ইউফার রহমানের ছেলে।
পুলিশ জানায়, শার্শা থানার এসআই গোরচাঁদ দাশের নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে বাগুড়ী এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালায়। এ সময় বাগুড়ী গ্রামের আজিুজুর রহমান বাবলার বাড়ির সামনে বাগুড়ী-সুইচগেটগামী ইটের রাস্তা থেকে খায়রুল বাশারকে আটক করা হয়।
আটকের পর তার হেফাজত থেকে জব্দ তালিকামূলে ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। তার বিরুদ্ধে ইতোপূর্বে একাধিক মাদক মামলার তথ্য রয়েছে।
শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) শামিমুল হক জানিয়েছেন, এ ঘটনায় শার্শা থানায় একটি নিয়মিত মাদক মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তার আসামিকে শুক্রবার সকালে যশোর আদালতে পাঠানো হয়েছে।
