ঢাকা, বাংলাদেশ || সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
সারাদেশ

শার্শা সীমান্তে চোরাচালানি পণ্য জব্দ ও ইয়াবাসহ আটক ১

প্রতিনিধি

কামাল হোসেন:

শার্শা সীমান্তে চোরাচালানি পণ্য জব্দ ও ইয়াবাসহ আটক ১

শার্শা সীমান্তে চোরাচালানি পণ্য জব্দ ও ইয়াবাসহ আটক ১

যশোরের শার্শা সীমান্তে পৃথক অভযানে চোরাচালানি পণ্য জব্দ ও ইয়াবাসহ সোহেল (৩৮) নামে এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) উপজেলার বেনাপোল বিওপি, আইসিপি, আমড়াখালী চেকপোস্ট ও কাশিপুর বিওপির টহলদল সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ ও মাদকসহ আসামী আটক করে।

আটক সোহেল শার্শা থানার ডিহি ইউনিয়নের কাশিপুর শেখপাড়া গ্রামের আইয়ুব খানের ছেলে।

বিজিবি সূত্রে জানা যায়, অভিযানে ১৬ পিস ভারতীয় ইয়াবা, ৬২টি শাড়ি, তিনটি কম্বল, ১১ প্যাকেট ফুসকা, ১৮টি ওষুধ এবং ২৯০টি কসমেটিকস সামগ্রী জব্দ করা হয়। জব্দ পণ্যের আনুমানিক মূল্য ৫ লাখ ৮২ হাজার ৮০০ টাকা।

যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান জানান, আটককৃতের বিরুদ্ধে মামলা দায়ের করে শার্শা থানায় হস্তান্তর করা হয়েছে।

শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) শামিমুল হক জানিয়েছেন, গ্রেপ্তারকৃত আসামিকে শুক্রবার সকালে পুলিশ প্রহরায় যশোর আদালতে পাঠানো হয়েছে।

শেয়ার করুন